ডেটা মুছে ফেলা

সর্বশেষ হালনাগাদ: ১৫ অক্টোবর ২০২৬

আপনার ডেটা মুছে ফেলতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

ব্যবসার মালিকদের জন্য

অ্যাকাউন্টের ইমেইল থেকে privacy@shunun.com এ লিখুন এবং কোন অ্যাকাউন্ট বা ব্যবসা মুছতে চান তা জানান।

আমরা মালিকানা যাচাই করে কী কী মুছে যাবে তার তালিকা পাঠাব: চ্যানেল সংযোগ, মেসেজ, কাস্টমার, অর্ডার, বুকিং, লিড, পণ্য, জ্ঞানভাণ্ডার ও টিম।

একজন মানুষ ৭ দিনের মধ্যে কাজটি শেষ করবেন এবং আপনাকে জানাবেন। শুধু নাম-পরিচয়হীন AI খরচের হিসাব থাকবে।

ব্যাকআপ থেকে ডেটা নির্ধারিত সংরক্ষণকাল শেষে মুছে যায়।

Facebook ব্যবহারকারীদের জন্য

আপনি যদি Facebook লগইন দিয়ে Shunun যুক্ত করে থাকেন, Facebook সেটিংসের Apps and Websites থেকে Shunun সরিয়ে দিতে পারেন, তারপর উপরের ঠিকানায় অনুরোধ পাঠান।

কোনো ব্যবসার কাস্টমার হলে

আপনি কোনো দোকান বা সেবার সাথে চ্যাট করে থাকলে সেই ব্যবসাকে সরাসরি জানান। আপনি privacy@shunun.com এ লিখলে আমরা অনুরোধটি সংশ্লিষ্ট ব্যবসার কাছে পৌঁছে দেব।

ডেটা মুছে ফেলা · শুনুন