ব্যবহারের শর্তাবলি

সর্বশেষ হালনাগাদ: ১৫ অক্টোবর ২০২৬

Shunun ব্যবহার করে আপনি এই শর্তগুলো মেনে নিচ্ছেন।

সেবা

Shunun একটি ইনবক্স ও AI সহকারী যা আপনার যুক্ত করা চ্যানেলে উত্তর দেয়, অর্ডার ও বুকিংয়ের অনুরোধ নেয়। অর্ডার অনুমোদন, কুরিয়ার বুকিং, রিফান্ড ও বুকিং নিশ্চিত করার সিদ্ধান্ত আপনার টিমের।

আপনার দায়িত্ব

পণ্য, দাম, নীতি ও নির্দেশনা সঠিক রাখা আপনার দায়িত্ব। AI এই তথ্যের বাইরে কিছু বলে না।

Meta, WhatsApp ও অন্যান্য প্ল্যাটফর্মের নিয়ম মেনে চলবেন। স্প্যাম বা অনুমতি ছাড়া প্রচার পাঠাবেন না।

অবৈধ পণ্য বা প্রতারণামূলক কাজে Shunun ব্যবহার করা যাবে না।

খরচ ও ওয়ালেট

মাসিক ফি নেই। AI এর প্রতিটি কাজের খরচ ওয়ালেট থেকে কাটা হয় এবং বিলিং পেজে দেখা যায়।

রিচার্জ যাচাইয়ের পর ক্রেডিট যোগ হয়। ব্যালেন্স শেষ হলে AI থামে, ইনবক্স চালু থাকে।

সেবার প্রাপ্যতা

আমরা সেবা চালু রাখতে চেষ্টা করি, কিন্তু Meta বা অন্য প্ল্যাটফর্মের সমস্যায় মাঝে মাঝে বিঘ্ন হতে পারে।

বন্ধ করা

আপনি যেকোনো সময় অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন। শর্ত ভাঙলে আমরা অ্যাকাউন্ট স্থগিত করতে পারি।

যোগাযোগ

support@shunun.com

ব্যবহারের শর্তাবলি · শুনুন