রিফান্ড নীতি

সর্বশেষ হালনাগাদ: ২৯ অক্টোবর ২০২৬

Shunun একটি প্রিপেইড সেবা। আপনি ওয়ালেটে রিচার্জ করেন, আর AI এর প্রতিটি কাজের খরচ সেখান থেকে কাটা হয়। কখন টাকা ফেরত দেওয়া হয়, এই পেজে তা বলা আছে।

আপনি কিসের জন্য টাকা দেন

Shunun এ শুধু ওয়ালেট রিচার্জ কেনা যায়। মাসিক ফি নেই, কোনো পণ্য পাঠানো হয় না। তাই এখানে পণ্য ফেরতের কোনো বিষয় নেই, শুধু টাকা ফেরতের নিয়ম প্রযোজ্য।

অব্যবহৃত ব্যালেন্স

রিচার্জের ৩০ দিনের মধ্যে অনুরোধ করলে ওয়ালেটের অব্যবহৃত ব্যালেন্স পুরোটা ফেরত দেওয়া হয়।

যে ক্রেডিট AI এর কাজে ইতোমধ্যে খরচ হয়ে গেছে, তা ফেরতযোগ্য নয়। বিলিং পেজে প্রতিটি খরচের হিসাব দেখা যায়।

দুইবার টাকা কাটা বা ব্যর্থ পেমেন্ট

একই রিচার্জের জন্য দুইবার টাকা কাটা হলে, অথবা টাকা কাটা হয়েছে কিন্তু ক্রেডিট যোগ হয়নি, ৭ দিনের মধ্যে আমাদের জানান। পেমেন্ট গেটওয়ের রেকর্ড মিলিয়ে বাড়তি পুরো টাকা ফেরত দেওয়া হবে।

কীভাবে ফেরত পাবেন

অ্যাকাউন্টের ইমেইল থেকে support@shunun.com এ লিখুন। রিচার্জের তারিখ, টাকার পরিমাণ ও ট্রানজেকশন আইডি উল্লেখ করুন।

আমরা ৩ কর্মদিবসের মধ্যে উত্তর দিই। অনুমোদিত হলে যে মাধ্যমে টাকা দিয়েছিলেন (কার্ড, মোবাইল ব্যাংকিং বা ব্যাংক), সেই মাধ্যমেই ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে টাকা ফেরত যায়।

অ্যাকাউন্ট বন্ধ হলে

আপনি নিজে অ্যাকাউন্ট বন্ধ করলে অব্যবহৃত ব্যালেন্স ফেরত চাইতে পারেন।

শর্ত ভাঙার কারণে আমরা অ্যাকাউন্ট স্থগিত করলে ব্যবহৃত ক্রেডিট ফেরত হয় না। প্রতারণার ঘটনা ছাড়া অব্যবহৃত ব্যালেন্স ফেরত দেওয়া হয়।

কোনো দোকানের কাস্টমার হলে

Shunun নিজে কোনো পণ্য বিক্রি করে না। আপনি যদি Shunun ব্যবহারকারী কোনো দোকান থেকে কিছু কিনে থাকেন, পণ্য ফেরত বা রিফান্ডের বিষয়টি সেই দোকানের সাথে। আপনি আমাদের লিখলে আমরা অনুরোধটি দোকানের কাছে পৌঁছে দেব।

যোগাযোগ

Shunun, ১৯৫, বয়রা মেইন রোড, সোনাডাঙ্গা, খুলনা ৯০০০

support@shunun.com, +880 1998 817433

রিফান্ড নীতি · শুনুন